প্রেমিককে চারতলা থেকে ফেলে হত্যা করলেন প্রেমিকা!
পরকীয়া প্রেমিকার ধাক্কায় চার তলা থেকে পড়ে নিহত হয়েছেন এক যুবক।
বুধবার (১৯ জানুয়ারি) ভারতের পশ্চিমবঙ্গের বাউড়িয়া জেলার বুড়িখালিতে এ ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তির নাম শশিকান্ত মালিক। তার বয়স ৩২ বছর।
.png)
নিহত শশিকান্তের স্ত্রী মামনি মালিকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বার নর্তকী কেয়া সরকার ওরফে টিনাকে গ্রেফতার করেছে বাউড়িয়া থানার পুলিশ।
আরো পড়ুন>> লাইবেরিয়ার গির্জায় পদদলিত হয়ে ২৯ জনের মৃত্যু
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, অঙ্কুরহাটির একটি হোটেলে গান গাইতেন শশিকান্ত। ওই হোটেলেই নর্তকী হিসেবে কাজ করতেন টিনা। শশিকান্তের স্ত্রীর দাবি, সেখানেই টিনার সাথে আলাপ হয় তার স্বামীর। তারপর সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। এমনকি বছর খানেক আগে থেকে টিনাকে নিয়ে বাউড়িয়ায় থাকতে শুরু করেন শশিকান্ত। মামনি জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে টিনা ফোন করে জানায় চার তলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন শশিকান্ত। তবে টিনার কথায় বিশ্বাস করেননি তিনি।
আরো পড়ুন>> পাকিস্তানে বাজারে বোমা বিস্ফোরণ, নিহত ৩
এজন্য পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন মামনি। পরিকল্পনা করেই তার স্বামীকে খুন করেছে করেছেন নর্তকী টিনা। ওই অভিযোগের ভিত্তিতে বাউড়িয়া থানার পুলিশ খুনের মামলায় টিনাকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার টিনাকে উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।