ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

উইল না থাকলে বাবার সম্পত্তির উত্তরাধিকারী মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২৯, ২১ জানুয়ারি ২০২২
উইল না থাকলে বাবার সম্পত্তির উত্তরাধিকারী মেয়ে
ছবি: সংগৃহীত

হিন্দু উত্তরাধিকার আইনের অধীনে এক যুগান্তকারী রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। পুত্রহীন বাবার সম্পূর্ণ সম্পত্তির অধিকারী হবেন মেয়ে, এমনকি বিয়ে হয়ে গেলেও। বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট বলেছেন, উইল ছাড়া মারা যাওয়া পিতার স্ব-অর্জিত এবং অন্যান্য সম্পত্তির অধিকারী হবে হিন্দু মেয়েরা।

শুধু তাই নয়, এখন থেকে সেই অধিকার মেয়েরা পরিবারের অন্যান্য সদস্যদের চেয়ে অগ্রাধিকার পাবে। হিন্দু উত্তরাধিকার আইনের অধীনে হিন্দু নারী এবং বিধবাদের সম্পত্তির অধিকার সম্পর্কিত মাদ্রাজ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলের ওপর ভারতের সুপ্রিম কোর্ট এমনটাই সিদ্ধান্ত জানিয়েছেন।

আরো পড়ুন: কৃষ্ণসাগরে মহড়ায় স্পেনের দুই যুদ্ধজাহাজ

Advertisement

দেশটির বিচারপতি এস আব্দুল নাজির এবং কৃষ্ণ মুরারির বেঞ্চ এই রায় ঘোষণা করেন। তারা বলেন, একজন হিন্দু ব্যক্তির মৃত্যুর পর, বিশেষ করে যিনি উইল ছাড়াই মারা যান, তার সম্পত্তি স্ব-অর্জিত হোক বা পারিবারিক সম্পত্তি ভাগ করে প্রাপ্ত হক উত্তরাধিকারীদের মধ্যেই তা বণ্টন করা হবে।

বেঞ্চ আরো বলেছে, এই জাতীয় পুরুষ হিন্দু নারী তার অন্যান্য আত্মীয়দের অগ্রাধিকারে সম্পত্তির উত্তরাধিকারী হবেন।

আরো পড়ুন: নতুন মোড়কে ভিন্ন স্বাদে কোকাকোলা

বেঞ্চ এ বিষয়ে ৫১ পৃষ্ঠার রায় লিখেন। পিতার মৃত্যুর পর এই ধরনের সম্পত্তি কন্যাকে দেওয়া হবে কিনা, যিনি উইল না করেই মারা গিয়েছিলেন এবং যার অন্য কোনো আইনি উত্তরাধিকারী নেই, এমনটি প্রশ্নও বিচারপতি মুরারি বিবেচনায় নেন।

সবকিছু বিবেচনা করার পরই এই রায় দেওয়া হয়। এখন থেকে হিন্দু পিতার মৃত্যুর পর তার সম্পত্তির ওপর সম্পূর্ণ অধিকার রয়েছে তার কন্যার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!