[ আইন-আদালত ]
সদস্যসহ সবাইকে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ সুপ্রিম কোর্ট বারের
ফাইল ফটো
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) পক্ষ থেকে সদস্যসহ সবাইকে স্বাস্থ্যবিধি মানতে অনুরোধ করা হয়েছে।
এই বিষয়ে সুপ্রিমকোর্ট বার বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়, দেশে ওমিক্রন ও করোনার প্রভাব বেড়ে যাওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সব সদস্যকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।
এছাড়া সমিতি ভবনে আসা বিচারপ্রার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবী সহকারীদের মাস্ক পরিধান করে স্বাস্থ্য বিধি মেনে চলাচল করা এবং যেখানে-সেখানে কফ, থুথু না ফেলে সর্বত্র পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্যও সবার প্রতি অনুরোধ জানানো হয় বিজ্ঞাপ্তিতে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সুপ্রিম কোর্ট বার
লিংক সফলভাবে কপি হয়েছে!