ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সিরিয়ার আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৫২, ২৯ জানুয়ারি ২০২২
সিরিয়ার আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের কয়েককটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

ওই এলাকার একটি কারাগারে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ হামলা চালানোর এক সপ্তাহ পর মার্কিন বাহিনী এই বিমান হামলা চালালো। কারাগারটি মার্কিন সমর্থিত কথিত সিরিয়ান ডেমোক্রাটিক ফোর্সেস এসডিএফ পরিচালিত যেখানে দায়েশ সন্ত্রাসীরা বন্দী রয়েছে।

আরো পড়ুন: মিয়ানমারে অবিলম্বে বেসামরিক শাসন পুনরুদ্ধারের আহ্বান জাতিসংঘের

Advertisement

স্থানীয় কয়েকটি সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছ, কয়েকটি মার্কিন জঙ্গিবিমান প্রদেশিক রাজধানী শহর হাসাকার শিল্পাঞ্চলের কাছাকাছি এলাকায় কয়েকটি ভবনের ওপর হামলা চালায়। দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের মিথ্যা অজুহাত তুলে শুক্রবার আমেরিকা এই হামলা চালিয়েছে। 

বার্তা সংস্থা সানার রিপোর্টে বলা হয়েছে, বিমান থেকে বোমা বর্ষণের ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে তবে হতাহতের সংখ্যা জানা যায় নি।

বিমান হামলার পর ওই এলাকায় এসডিএফএ'র গেরিলারা তল্লাশি অভিযান চালিয়েছে এবং বেশ কয়েকজনকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!