ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ক্যানারি উপকূলে দুই বাংলাদেশিসহ নিখোঁজ ১৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৪, ৩০ জানুয়ারি ২০২২
ক্যানারি উপকূলে দুই বাংলাদেশিসহ নিখোঁজ ১৮
ক্যানারি উপকূলে পৌঁছাতে অভিবাসীদের ব্যবহৃত নৌকা। ছবি: সংগৃহীত

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে বিভিন্ন উপকূল থেকে ৩০০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রয়টার্স জানায়, এ সময় লানজারোট দ্বীপে পৌঁছানোর চেষ্টা করে নিখোঁজ হয়েছেন ২ বাংলাদেশিসহ প্রায় ১৮ জন অভিবাসনপ্রত্যাশী।

আরো পড়ুন>>> তিনদিনের পরিচয়েই হলো দেখা, অতঃপর ধর্ষণ করে মাথা কেটে হত্যা

Advertisement

চলতি বছরের শুরু থেকে স্প্যানিশ উদ্ধারকর্মীরা দেশটির ক্যানারি দ্বীপপুঞ্জে প্রতিদিনই উদ্ধার অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গত বুধবার স্পেনের জরুরি উদ্ধারবিষয়ক কর্তৃপক্ষ অস্থায়ী নৌকায় ক্যানারি দ্বীপপুঞ্জের বিভিন্ন দ্বীপে পৌঁছাতে চেষ্টা করা ৩১৯ জন অভিবাসন প্রত্যাশীকে সমুদ্র থেকে উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে ২৩৬ জন পুরুষ, ৫৯ নারী এবং ২৪ জন শিশু।

উদ্ধার অভিবাসীরা ছয়টি ভিন্ন ভিন্ন ডিঙ্গি নৌকায় করে যাত্রা করেন। এর মধ্যে একটি নৌকাতেই ছিলেন ১২০ জন অভিবাসনপ্রত্যাশী।

আরো পড়ুন>>> তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, উদ্ধারের পর অভিবাসনপ্রত্যাশীদের ক্যানারি দ্বীপপুঞ্জের লানজারোট এবং গ্র্যান্ড ক্যানারিয়া দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। শারীরিক অসুস্থতার কারণে একজন নারীসহ মোট দশজনকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। তবে তারা আশঙ্কামুক্ত।

স্প্যানিশ এনজিও ক্যামিনান্দো ফ্রন্টেরাস জানায়, মঙ্গলবার ২৫ জানুয়ারি ল্যানজারোট থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে একটি নৌকা সাগরে দুর্ঘটনায় পড়েছিল। বারবার সংকেত দেওয়ার পরেও তাদেরকে উদ্ধার করা হয়নি বলে অভিযোগ এনজিওর।

স্প্যানিশ রেডিও এসইআর জানায়, সাগরে বিপদেপড়া নৌকা থেকে ক্যামিনান্দো ফ্রন্টেরাস একটি কল পেয়েছিল। নৌকাটি মরক্কো আখফেনির উপকূল থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাওয়ার পথে সাগরে প্রতিকূল আবহাওয়ায় পড়ে যায়।

আরো জানায়, ডুবে যাওয়া নৌকাটিতে ২৭ জন অভিবাসী ছিল। যাদের মধ্যে ২৫ জন সাব-সাহারা আফ্রিকার দেশের নাগরিক এবং ২ জন বাংলাদেশি। সাব সাহারা আফ্রিকার নাগরিকদের মধ্যে সাতজন নারী ও একজন শিশুও ছিলেন। সূত্র- ইনফোমাইগ্রেন্টস

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: উপকূল
লিংক সফলভাবে কপি হয়েছে!