খুলনায় রিভলবার-গুলিসহ বোমাসদৃশ বস্তু উদ্ধার
খুলনায় সূর্য ছাত্রাবাসের পাশে পরিত্যক্ত রুম থেকে একটি রিভলবার, ১৭ রাউন্ড গুলি ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে মহানগরীর দৌলতপুরের পাবলার বণিকপাড়া মৌচাক টাওয়ারের এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। এ ঘটনায় কেউ আটক হয়নি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সূর্য ছাত্রাবাসের পাশে পরিত্যক্ত রুমে অভিযান চালিয়ে একটি অচল রিভলবার, ১১ রাউন্ড ড্যাম গুলি ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। রিভলবারটি অনেক পুরাতন, মরিচা পড়েছে। ছাত্রাবাসে দুইজন ছাত্র থাকেন।
.png)
আরো পড়ুন: জামিন পেলেন শাবিপ্রবির সাবেক ৫ শিক্ষার্থী
তাদের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তারা কিছু জানেন না বলে পুলিশকে জানায়। তবে ওই ছাত্রবাসের আশপাশে এলাকার কিছু বখাটে যুবকের আড্ডা আছে। এটি মনে হয় তদের কাজ।
তবে এ অস্ত্রগুলোর মূল মালিক কে তা জানার জন্য অভিযান চালানো হবে। তবে বোমা সদৃশ্য বস্তুটির ব্যাপারে জানতে চাইলে- র্যাবের বোমা বিশেষজ্ঞদের বিষয়টি জানানো হয়েছে বলেও জানান তিনি।