ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাকিস্তানে বন্দুকধারীর হামলায় খ্রিস্টান ধর্মযাজক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৭, ৩১ জানুয়ারি ২০২২
পাকিস্তানে বন্দুকধারীর হামলায় খ্রিস্টান ধর্মযাজক নিহত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের পেশওয়ার রাজ্যে চার্চ থেকে বাড়ি ফেরার পথে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন এক খ্রিস্টান খ্রিস্টান ধর্মযাজক। এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি।

দেশটির পুলিশ জানিয়েছে, রোববার পাকিস্তানের উত্তর-পশ্চিমের শহর পেশওয়ারে গির্জা থেকে বাড়িতে যাওয়ার সময় এক বন্দুকধারী অতর্কিত হামলা চালিয়ে ওই যাজককে হত্যা করে এবং তার সহকর্মীকে আহত করে।

আরো পড়ুন: যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে তুষারঝড়, জরুরি অবস্থা জারি

Advertisement

গির্জা কর্তৃপক্ষ জানিয়েছে, পাস্তর সিরাজ ও তার সহকর্মী রেভ প্যাট্রিক নায়িমকে বহনকারী গাড়িটি পেশওয়ারের চামকানি অঞ্চলে পৌঁছালে হামলাকারী গুলি ছোড়ে। এতে পাস্তর মারা যান এবং রেভ আহত হন।  

প্রোটেস্টেন্ট গির্জার সবচেয়ে জ্যেষ্ঠ বিশপ আজাদ মার্শাল এ হত্যাকাণ্ডের  নিন্দা জানিয়েছেন। এক টুইটে তিনি এ ঘটনার ন্যায়বিচার দাবি করেন এবং পাকিস্তান সরকারের প্রতি খ্রিস্টানদের সুরক্ষা দেওয়ার আহ্বান জানান। 
 
পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত আফগানিস্তানের লাগোয়া। ওই অঞ্চলে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গি হামলা বেড়েছে। বেশিরভাগ হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি), যারা আফগান তালেবানের সহযোগী হিসেবে কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!