ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ৬ গাড়ির দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৪, ৩১ জানুয়ারি ২০২২
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ৬ গাড়ির দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাসে সড়ক দুর্ঘটনায় অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত একজনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় শনিবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।  

নর্থ লাস ভেগাস পুলিশ বলছে, সিগন্যাল অমান্য করে একটি গাড়ি বেশি গতিতে গিয়ে কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে সব মিলিয়ে ছয়টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। নিহতদের মধ্যে চালক ও যাত্রীরা রয়েছেন। তারা কিশোর থেকে মধ্যবয়সী। দুর্ঘটনার বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে দুজনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের একজন মারা গেছেন। আরেকজনের অবস্থা গুরুতর।   

আরো পড়ুন: ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর ইলেকট্রিক বাস, নিহত ৬

Advertisement

চালকসহ বাকি আটজনের পরিচয় শনাক্তের পর মরদেহ হস্তান্তর করা হবে। নর্থ লাস ভেগাসের মুখপাত্র আলেক্সান্ডার কুয়েভাস বলেন, এরকম ভয়াবহ দুর্ঘটনা আমরা আগে দেখিনি। বিকেল তিনটার দিকে গাড়িগুলোর মধ্যে সংঘর্ষ হয়। 

নর্থ লাস ভেগাসের কাউন্সিলওমেন পামেলা গোয়েনেস-ব্রাউন বলেন, নিহতদের পরিবারের সঙ্গে আমরা প্রার্থনা করছি। অসাবধানতার কারণে তাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। গাড়ির গতিসীমার দিকে নজর দেওয়া উচিত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!