ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে গাড়ি তুলে দিলো নবম শ্রেণির শিক্ষার্থী, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৪৩, ৩১ জানুয়ারি ২০২২
নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে গাড়ি তুলে দিলো নবম শ্রেণির শিক্ষার্থী, নিহত ৪
ছবি: সংগৃহীত

বন্ধুদের নিয়ে গাড়ি চালাচ্ছিল নবম শ্রেণির এক শিক্ষার্থী। কিন্তু নিয়ন্ত্রণ রাখতে না পেরে ফুটপাতে ঘুমন্ত কয়েকজন ব্যক্তির ওপর সেটি তুলে দেয় সে। এ ঘটনায় এক কিশোরী ও তিন নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যেল করিমনগর জেলায়।

রোববার (৩০ জানুয়ারি) রাজ্যটির স্থানীয় সময় ভোর সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই গাড়িতে তিনজন আরোহী ছিল বলে জানা গেছে। তাদের সবার বয়স ১৯ বছরের কম।

খবরে বলা হয়, গাড়িটি চালাচ্ছিল নবম শ্রেণির এক শিক্ষার্থী। চোখ কচলাতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে। এরপরই ফুটপাতে উঠে যায় গাড়িটি। এতে ফুটপাতে ঘুমিয়ে থাকা তিন নারী ও ১৪ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

Advertisement

আরো পড়ুন>> ‘বৈবাহিক ধর্ষণ’ নিয়ে ভারতে ব্যাপক বিতর্ক

পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, নিহত নারীদের বয়স ২৭ থেকে ৩২ বছরের মধ্যে। এছাড়া ১৪ বছর বয়সী এক কিশোরীও রয়েছে। এ ঘটনায় আহত আরও দু’জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

করিমনগরের পুলিশ কমিশনার ভি সত্যনারায়ণ বলেছেন, এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি সত্যনারায়ণ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!