[ আন্তর্জাতিক ]
চিড়িয়াখানায় রক্ষীকে মেরে পুরুষ সঙ্গীকে নিয়ে পালাল স্ত্রী সিংহ
ছবি: সংগৃহীত
ইরানের এক চিড়িয়াখানায় খাঁচা থেকে বেরিয়ে নিরাপত্তা রক্ষীকে মেরে পুরুষ সঙ্গীকে নিয়ে পালিয়েছে এক স্ত্রী সিংহ। এই ঘটনার পর ওই সিংহ যুগলকে ফের আটক করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সোমবার সংবাদমাধ্যম এএফপি এ তথ্য জানিয়েছে।
ইরানের মারকাজি প্রদেশের চিড়িয়াখানার একজন কর্মচারী দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে বলেন, গত কয়েক বছর ধরে চিড়িয়াখানার খাঁচায় বন্দি ছিল সিংহ দু’টি। খাঁচার দরজা খুলে বাইরে বেরিয়ে এসে ৪০ বছর বয়সী নিরাপত্তা রক্ষীর ওপর হামলে পড়ে স্ত্রী সিংহটি। এতে ওই নিরাপত্তা রক্ষী মারা যান। আক্রান্ত হওয়ার কিছুক্ষণ আগে এই সিংহ যুগলের জন্য খাবার এনেছিলেন তিনি।
আরো পড়ুন: তালেবানকে হুমকি দিলেন বাইডেন
.png)
ওই কর্মী জানান, রাজধানী তেহরান থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের আরাক শহরের চিড়িয়াখানার খাঁচা থেকে রোববার প্রাণী দু’টি পালিয়েছিল।
মারকাজি প্রদেশের গভর্নর আমির হাদি বলেন, ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী চিড়িয়াখানার নিয়ন্ত্রণ নেয়। তিনি বলেন, জীবিত অবস্থায় প্রাণী দুইটিকে ফের আটকের উদ্যোগ সফল হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!