ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩২, ১৬ জানুয়ারি ২০২২
শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে: ইসি সচিব
মো. হুমায়ুন কবীর খোন্দকার- ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচন, টাঙ্গাইল-৭ উপনির্বাচন ও ৫ পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে বলে জানিয়েছেন নিবার্চন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

রোববার সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, সব নির্বাচনি এলাকাতে ব্যাপক ভোটার উপস্থিতি ছিল। তিনটি নির্বাচনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হওয়ায় খুব দ্রুত ফলাফল পাওয়া যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে। জাতীয় সংসদের ১৩৬ টাঙ্গাইল-৭ আসনের উপ নির্বাচনে প্রায় ৩১ শতাংশ ভোট পড়েছে। এছাড়া যে ৫টি পৌরসভায় ভোট হয়েছে সেখানে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

তিনি বলেন, ইসি তার কন্ট্রোলরুমের মাধ্যমে সবগুলো ভোট পর্যবেক্ষণ করবে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অর্থাৎ টাঙ্গাইল-৭ আসনের নির্বাচন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও ৫ পৌরসভায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ইভিএমের কারণে ভোট দানে ধীরগতি সম্পর্কে তিনি বলেন, নারায়ণগঞ্জে মকভোটিংয়ের ব্যবস্থা করেছিলাম। কিন্তু নারী ভোটাররা সেখানে আসেননি। ফলে ভোট প্রদান সম্পর্কে তাদের লাইনে দাঁড়িয়ে বুঝিয়ে দিতে হয়েছে। ফলে হয়তো একটু সময় বেশি লেগেছে। তবে যারাই এসেছে, তাদের সবার ভোট গ্রহণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ইসি
লিংক সফলভাবে কপি হয়েছে!