মার্কিন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা নিশ্চিত নয় যে রাশিয়া ওই পথটি গ্রহণ করছে কিনা, কিন্তু আমরা জানি এটি বিবেচনায় রেখেছে তারা। তিনি আরও যোগ করেন, ওই নিখুঁত ভিডিও তারা তৈরি করেছেন যারা মিথ্যা হামলায় মারা যাওয়ার অভিনয় করবেন। আর এ বিষয়টি বিশ্বের কাছে সত্য প্রতিষ্ঠিত করতে পারলে রাশিয়া ইউক্রেনে হামলার অজুহাত পেয়ে যাবে ধারণা যুক্তরাষ্ট্রের।
এ নিয়ে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, রাশিয়ার ভূখণ্ড অথবা পূর্ব ইউক্রেনে থাকা রাশিয়ার ভাষা জানা মানুষদের ওপর ইউক্রেন আক্রমণ চালিয়েছে, এমন নাটকের নিখুঁত ভিডিও প্রকাশের পরিকল্পনা রয়েছে। মিথ্যা মঞ্চায়নের পরিকল্পনায় ক্রেমলিনের সমর্থন রয়েছে বলেও দাবি জন কিরবির।
.png)
আরো পড়ুন>> স্যুটকেসে প্রেমিকা ‘পাচার’ করতে গিয়ে ধরা পড়লো প্রেমিক!
এদিকে ক্রেমলিনকে সমর্থণ দেয়া দেশগুলোর মধ্যে অন্যতম চীনে বর্তমানে সফর করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছে মস্কো যে নিরাপত্তা নিশ্চয়তা চাইছে, চীন এরইমধ্যে তার প্রতি সমর্থন জানিয়েছে।
মার্কিন প্রশাসনের মতে, রাশিয়ার পরিকল্পনার অর্থই হলো ইউক্রেনে সামরিক হস্তক্ষেপের সুযোগ করে নেয়া। ইউক্রেন ‘গণহত্যা’ চালিয়েছে প্রমাণ হিসেবে ভিডিওতে তুলে ধরার পরিকল্পনা দেশটির।
সূত্র: দ্য গার্ডিয়ান