ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নিজের রান্না করা খিচুড়ি খেয়ে বাড়িতে আগুন দিলেন ব্যবসায়ী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:৪৬, ৪ ফেব্রুয়ারি ২০২২
নিজের রান্না করা খিচুড়ি খেয়ে বাড়িতে আগুন দিলেন ব্যবসায়ী
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের দাসপুরের খেজুরতলা এলাকায় নিজের রান্না করা খিচুড়ি খেয়ে বাড়িতে আগুন দিলেন আলু ব্যবসায়ী পরেশ মণ্ডল। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে পরেশ মণ্ডলের বাড়ি থেকে হঠাৎই বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান প্রতিবেশীরা। সেখানে গিয়ে দেখেন পরেশের বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলছে। জানলা দিয়ে গলগল করে বেরিয়ে আসছে ধোঁয়া।

প্রতিবেশীরা খোঁজ নিয়ে জানতে পারেন, ক্ষুব্ধ পরেশ রান্নাঘরে রাখা দু’টি গ্যাস সিলিন্ডারে আগুন ধরিয়ে দিয়েছেন। সেখান থেকেই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। তবে আগুন ধরিয়ে বাড়ির বাইরে চলে আসায় প্রাণে বেঁচে যান পরেশ। কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িটি। ভেঙে গিয়েছে দেয়ালের বেশ খানিকটা অংশ।

Advertisement

পরেশ মণ্ডল বলেন, ‘ওরা (পরিবারের সদস্যরা) ঘর ছেড়ে চলে গিয়েছে। বোন বলছে তুই বাবা-মাকে মেরেছিস। জামাইও আমার সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চায় না। ভেবেছিলাম, আমার মেয়ের বিয়ে বলে ওরা আমার উপর রাগ দেখাচ্ছে। তাই আমিও বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছি। আগে রান্নাঘরে খিচুড়ি রান্না করেছি। খেয়েছি। তারপর আগুন দিয়ে দিয়েছি।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!