পেন্টাগন এবং তার আশপাশের পরিসর নিরাপত্তার বেষ্টনীতে মোড়া। কাক-পক্ষীতেও সেই নিরাপত্তার নজর এড়িয়ে ঢুকে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। যে নিরাপত্তার বেষ্টনীকে কোনো মানুষ ভাঙতে পারে না, আশ্চর্যজনক ভাবে সেই বেষ্টনীকেই বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি পেন্টাগনের পরিসরে ঢুকে পড়ায় শোরগোল পড়ে যায়।
আরো পড়ুন: টানা ৭০ বছর রাজসিংহাসনে থাকার রেকর্ড
.png)
জানা গেছে, আমেরিকার নিরাপত্তা সংক্রান্ত সদর কার্যালয়ের সামনে থেকে সেই মুরগি আটক করার পর একটি প্রাণী সংস্থার হাতে তুলে দেওয়া হয় ‘আসামি’ ওই মুরগিকে। মুরগিটির একটি ‘হেনি পেনি’ নাম দিয়েছে পেন্টাগনের কর্মীরা।
ভার্জিনিয়ার অ্যানিমেল ওয়েলফেয়ার লিগ অব আর্লিংটন সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, সোমবার সকালে পেন্টাগনের কাছে মুরগিটিকে বিচরণ করতে দেখা যায়। প্রশ্ন হচ্ছে, কেন মুরগিটি রাস্তা পার হয়ে পেন্টাগনে প্রবেশের চেষ্টা করছিল। মুরগিটি কোথা থেকে এসেছে বা কীভাবে পেন্টাগনে পৌঁছালো তা স্পষ্ট নয়।