ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

উত্তেজনা কমাতে রাশিয়ার আগে ইউক্রেন সফরে জার্মান চ্যান্সেলর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:২৪, ১৪ ফেব্রুয়ারি ২০২২
উত্তেজনা কমাতে রাশিয়ার আগে ইউক্রেন সফরে জার্মান চ্যান্সেলর
ছবি: সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা বাড়ছেই। এর মধ্যেই উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে রাশিয়া সফরের আগে ইউক্রেনের রাজধানী কিয়েভ পৌঁছেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। এরপর তিনি মস্কো সফরে যাবেন। সোমবার সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, রাশিয়ার আগ্রাসনের আশঙ্কার মুখে ইউক্রেন থেকে দূতাবাস থেকে কর্মী প্রত্যাহার শুরু করেছে পশ্চিমা দেশগুলো। অনেক দেশই তাদের নাগরিকদের অবিলম্বে চলে যাওয়ার আহ্বান জানায়।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আশ্বস্ত করে বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনের ওপর হামলা চালায় তাহলে দ্রুতগতিতে তার চূড়ান্ত তার জবাব দেবে যুক্তরাষ্ট্র। কারণ মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সতর্ক করেছেন যে, ইউক্রেনে সামরিক অভিযানের অজুহাত খুঁজছে রাশিয়া। এজন্য ষড়যন্ত্র করছে মস্কো। ইউক্রেনকে বেকায়দায় ফেলতে, সাজানো হামলা চালানোর পরিকল্পনা করেছে ক্রেমলিন।

Advertisement

এদিকে আলোচনার মাধ্যমে সংকট নিরসন প্রচেষ্টায় জার্মানী ও ফ্রান্স উভয়ে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে।

আরো পড়ুন: ইন্দোনেশিয়ায় সৈকতের জোয়ারের ভেসে ১০ জনের প্রাণহানি

উল্লেখ্য, রাশিয়া সম্প্রতি ইউক্রেনের সীমান্তে হাজার হাজার সেনা এবং বিপুল সমরাস্ত্র মোতায়েন করেছে। ফলে এরকম আশঙ্কা করা হচ্ছে যে রাশিয়া হয়তো ইউক্রেনে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে।

যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কর্মকর্তারা গত সপ্তাহে ইউক্রেনকে ঘিরে উত্তেজনা প্রশমনের জন্য আলোচনা চালান। তবে ওই আলোচনায় সামান্যই অগ্রগতি হয়েছে।

রাশিয়া ইউক্রেনে কোনো ধরনের অভিযান চালানোর পরিকল্পনার কথা অস্বীকার করেছে। তবে তারা ন্যাটোর কাছ থেকে এরকম একটা নিশ্চয়তা চাইছে যেন এই সামরিক জোটের পূর্বমুখী সম্প্রসারণ বন্ধ করা হয়। তবে পশ্চিমা দেশগুলো বলছে, এরকম কোনো নিশ্চয়তা দেয়া সম্ভব নয়।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!