ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫০, ১৪ ফেব্রুয়ারি ২০২২
ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি নিহত
ছবি: সংগৃহীত

ইসরায়েলি অধিকৃত পশ্চিমতীরে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছেন ইসরায়েলি সেনারা। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ ফিলিস্তিনি। শুক্রবার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা

সোমবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, রোববার রাতে সিলাত আল হারিথিয়া গ্রামে পৌঁছায় ইসরায়েলি সেনারা। গত বছর গত ১৬ ডিসেম্বর  এক ইসরায়েলি সেনাকে হত্যার অভিযোগে মোহাম্মত জারাদাত নামের এক ব্যক্তির বাড়ি ধ্বংস করতেই ইসরায়েলি সেনারা ওই গ্রাসে আসে। সে সময়ই আবু সালাহকে হত্যা করা হয়।

আরো পড়ুন: উত্তেজনা কমাতে রাশিয়ার আগে ইউক্রেন সফরে জার্মান চ্যান্সেলর

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি সেনা এবং ফিলিস্তিনি বন্দুকধারীদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। ইসরায়েলি বাহিনী বলছে, বেশ কয়েকজন ফিলিস্তিনি সেনাদের ওপর বিস্ফোরক ছুড়েছে। তাদের প্রতিহত করতে গুলি ছুড়েছে ইসরায়েলি সেনারা। তবে ওই কিশোরের মৃত্যুর বিষয়ে পরিষ্কারভাবে কোনো তথ্য দেয়নি ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় এক ফিলিস্তিনি নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

ইসরায়েল বলেছে যে আততায়ীদের বাড়িঘর ধ্বংস করা ভবিষ্যতে হামলা প্রতিরোধে সাহায্য করতে পারে। তবে দেশটির কর্তৃপক্ষরা এই কৌশলটির নিন্দা জানিয়েছে।

উল্লেখ্য, ইসরায়েলের সেনাবাহিনীর বাৎসরিক প্রতিবেদন অনুসারে, ২০২১ সালে পশ্চিম তীরে ইসরায়েলিদের লক্ষ্য করে ১০০ টি হামলা চালানো হয়েছে। যা ২০২০ সালের তুলনায় ৬০টি বেশি।

 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!