ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ব্রাজিলে ভূমিধসে নিহত বেড়ে ৯৪, নিখোঁজ ৩৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৬, ১৭ ফেব্রুয়ারি ২০২২
ব্রাজিলে ভূমিধসে নিহত বেড়ে ৯৪, নিখোঁজ ৩৫
ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের পেট্রোপলিস শহরে টানা বর্ষণ ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৯৪ জনে পৌঁছেছে। এছাড়া ৩৫ জনের মতো এখনো নিখোঁজ রয়েছেন। খবর বিবিসির।

বৃহস্পতিবার বৃটিশ এ গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্যোগে নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা।

এর আগে, মঙ্গলবার এ পর্যটন শহরে তিন ঘণ্টায় প্রায় এক মাসের সমপরিমাণ বৃষ্টিপাত হয়। এতে সড়কগুলো পরিণত হয় নদীতে। রাস্তায় থাকা গাড়িগুলো পানিতে ভাসতে থাকে। বিধ্বস্ত হয় ঘরবাড়ি।

Advertisement

এমন পরিস্থিতিতে শহরের মেয়র জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

আরো পড়ুন>>> রুশ সেনা সরিয়ে নেয়ার দাবি সত্য নয়: যুক্তরাষ্ট্র

ব্রাজিলের সিভিল ডিফেন্স সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানিয়েছে, এখন পর্যন্ত ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রাণহানি হয়েছে ৯৪ জনের। নিখোঁজদের তালিকায় ৩৫ জনের নাম নিবন্ধন করা হয়েছে। প্রায় ৩০০ মানুষকে আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।

অপরদিকে কাদা এবং ধসে যাওয়া ঘরবাড়ির নিচ থেকে আটকে পড়াদের উদ্ধার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা। আটকের পড়াদের অনেকেই দারিদ্র্যপীড়িত বস্তির বাসিন্দা।

গত তিন মাসের মধ্যে ব্রাজিলে ধারাবাহিক প্রাণঘাতী ঝড়-বৃষ্টির সর্বশেষ ঘটনা এটি। জলবায়ু পরিবর্তনই এজন্য দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

২০১১ সালে পেট্রোপলিস ও কাছের শহরগুলোতে ভূমিধসে ৯০০’র বেশি মানুষের প্রাণহানি হয়েছিল। পেট্রোপলিস এক সময় দেশটির ক্ষমতাধর ব্যক্তিদের গ্রীষ্মকালীন বাসস্থান ছিল।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ব্রাজিল
লিংক সফলভাবে কপি হয়েছে!