ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কলম্বিয়ায় ভূমিধস, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৬, ৯ ফেব্রুয়ারি ২০২২
কলম্বিয়ায় ভূমিধস, নিহত ১৪
ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার মধ্যাঞ্চলে ভারী বৃষ্টির পর ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩৪ জন। স্থানীয় সময় মঙ্গলবার শটির জাতীয় দুর্যোগ সংস্থা এ তথ্য জানিয়েছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা জাতীয় ইউনিটের তরফে (ইউএনজিআরডি) টুইট বার্তায় জানানো হয়, মঙ্গলবার ভোরে রিসারালদা প্রদেশের একটি পাহাড়ে ভূমিধসে এখন পর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন। দুর্যোগের কবলে পড়ে আহত হয়েছেন আরো ৩৫ জন। এখনো নিখোঁজ রয়েছেন একজন।

আরো পড়ুন:  মেটাভার্স : মেয়ের বিয়েতে আশীর্বাদ দিলেন মৃত বাবা

Advertisement

ভোরের দিকে কফি উৎপাদনকারী প্রদেশ রিসালদাতে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এরপর টানা ভারী বৃষ্টিতে একটি এলাকায় ঘটে ভূমিধসের এ ঘটনা। খবর পেয়ে উদ্ধারকারী কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

দুবেরনেই হার্নান্দেজ নামের ৪২ বছর বয়সী এক ট্যাক্সিচালক এএফপিকে বলেন, প্রচণ্ড শব্দে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। বের হয়ে দেখতে পেলাম, ঘরবাড়িগুলোর ওপর পাহাড়ের একটি টুকরা পড়ে আছে। আমি ওই স্থান দেখতে গিয়েছিলাম। আকস্মিক এ ঘটনায় লোকজন আটকে পড়েছিল।

জানা গেছে, কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বেশ কিছু মানুষকে সরিয়ে নিয়েছে। জানা গেছে, ভূমিধস কলম্বিয়ার একটি সাধারণ ঘটনা। উঁচু পাহাড়ি এলাকায় বৃষ্টির পরপরই ভূমিধসের ঘটনা ঘটে।

২০১৭ সালে দেশটির মোকোয়া শহরে ভূমিধসের ঘটনায় মারা যান ৩২০ জন। আহত হয় আরো অনেকে।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!