ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রাইভেটকার-সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৫, ৮ ফেব্রুয়ারি ২০২২
প্রাইভেটকার-সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
দুর্ঘটনা কবলিত সিএনজি-প্রাইভেটকার-মোটরসাইকেল

নোয়াখালীর সুবর্ণচরে প্রাইভেটকার-সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

মঙ্গলবার দুপুরে ঐ উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের দক্ষিণ ওয়াপদা এলাকার সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা জসিম ও নোয়াখালীর চরজব্বর উপজেলার চর আমান উল্যাহপুরের জুয়েল চন্দ্র দাস।

Advertisement

স্থানীয় মোবারক হোসেন জানান, দুপুর আড়াইটার দিকে সুবর্ণচর উপজেলার আল আমিন বাজারের সংযোগ সড়ক থেকে হঠাৎ সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের মাঝে একটি মোটরসাইকেল উঠে পড়ে। ঐ সময় চেয়ারম্যান ঘাট থেকে সোনাপুর যাচ্ছিল সিএনজি অটোরিকশা ও বিপরীত দিক থেকে আসছিল প্রাইভেটকার। এতে ত্রিমুখী সংঘর্ষ হয়।

চরজব্বর থানার ওসি মো. জিয়াউল হক বলেন, সংঘর্ষে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী নিহত। অপরজনকে গুরুতর অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া সিএনজি-প্রাইভেটকারের চার যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  নিহতদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!