ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চকরিয়ায় রাস্তা পার হতে গিয়ে চার ভাই নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩২, ৮ ফেব্রুয়ারি ২০২২
চকরিয়ায় রাস্তা পার হতে গিয়ে চার ভাই নিহত
চার ভাইয়ের লাশ

কক্সবাজারের চকরিয়ায় মৃত বাবার জন্য শ্রাদ্ধ শেষে বাড়ি ফেরার পথে পিকআপচাপায় চার ভাই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

মঙ্গলবার ভোরে উপজেলার ডুলাহাজারার মালুঘাট রিংভং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই পরিবারের ৯ জন একসঙ্গে রাস্তা পার হচ্ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।

নিহতরা হলেন- ডুলাহাজারা মালুমঘাট রিংভং সগীরশাহ কাটা এলাকার ডা. সুরেশ চন্দ্র শীলের ছেলে ৪৭ বছর বয়সী অনুপম চন্দ্র শীল, ৪৫ বছরের নিরুপম চন্দ্র শীল, ৩৫ বছরের দীপক চন্দ্র শীল ও চম্পক চন্দ্র শীল।

Advertisement

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাফায়েত হোসেন জানান, দশদিন আগে নিহতদের বাবা মারা যান। বাবার জন্য শ্রাদ্ধ (ক্রীয়া কর্ম) দিয়ে বাড়ি ফিরতে একসঙ্গেই রাস্তা পার হচ্ছিলেন তারা। এ সময় কক্সবাজারমুখী নম্বরবিহীন একটি পিকআপ তাদের চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে স্থানীয় মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গাড়িটি শনাক্ত করা যায়নি। মরদেহগুলো তাদের পরিবারের কাছে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!