ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্যারাগুয়ের জালে ব্রাজিলের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৫২, ২ ফেব্রুয়ারি ২০২২
প্যারাগুয়ের জালে ব্রাজিলের গোল উৎসব
ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপে খেলা আগেই নিশ্চিত করেছিল ব্রাজিল। এবার ছিল শুধু আনুষ্ঠানিকতা। আর আনুষ্ঠানিক ম্যাচেই প্রতিপক্ষকে কোনোভাবে ছেড়ে কথা বলছে না তিতের শিষ্যরা।

মঙ্গলবার রাতে নিজেদের মাঠ স্টাডিও মিনেইরোয় প্যারাগুয়ের জালে রীতিমত গোল উৎসব করেছে ফিলিপ কৌতিনহো, রাফিনহা, রদ্রিগোরা। শেষ পর্যন্ত ৪-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা।

আরো পড়ুন>>> অপ্রতিরোধ্য আর্জেন্টিনার আরেকটি দুর্দান্ত জয়

Advertisement

ব্রাজিলের কাছে বড় ব্যবধানে হেরে এবারের কাতার বিশ্বকাপে খেলার স্বপ্ন চূর্ণ হয়ে গেছে প্যারাগুয়ের। ১৬ ম্যাচ শেষে ১০ দলের মধ্যে ১৩ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছে তারা।

বিশ্বকাপ বাছাই পর্বে তাদের বাকি আছে আর কেবল ২টি ম্যাচ। এই দুটি ম্যাচ জিতলেও চতুর্থ কিংবা পঞ্চম স্থানে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়। সুতরাং, আনুষ্ঠানিকভাবেই বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে তাদের।

আরো পড়ুন>>> বিশ্বে একদিনে ১১ হাজারের বেশি মৃত্যু, শীর্ষে যুক্তরাষ্ট্র

বেলো হরাইজন্তের স্টাডিও মিনেইরোয় ৪-০ ব্যবধানের জয়ে ব্রাজিলের হয়ে গোল করেছেন রাফিনহা, ফিলিপ কৌতিনহো, অ্যান্তোনি এবং রদ্রিগো। রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার রদ্রিগোর এটা ব্রাজিল জার্সিতে প্রথম আন্তর্জাতিক গোল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!