ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চোটে মেসি, প্যারাগুয়ের বিপক্ষে খেলা নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২৪, ১১ নভেম্বর ২০২০
চোটে মেসি, প্যারাগুয়ের বিপক্ষে খেলা নিয়ে শঙ্কা
লিওনেল মেসি

স্পেনিশ লা লিগায় বার্সেলোনার সর্বশেষ ম্যাচে মূল একাদশে ছিলেন না মেসি। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। ম্যাচ শেষে বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান জানান যে, দুই গোল করলেও মেসি শতভাগ ফিট নন। আর এতেই বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে খেলা নিয়ে শঙ্কায় অধিনায়ক লিওনেল মেসি। গোড়ালিতে হালকা এক চোটের সঙ্গে লড়াই করছেন তিনি। আগামী শুক্রবার প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

মেসির গোড়ালিতে হালকা চোটের বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসও। তাদের ভাষ্য মতে, মেসি দুবার অনুশীলন করেছেন, তবে সতীর্থদের সঙ্গে নয়। সাধারণত কারো চোট সমস্যা থাকলে তারা আলাদা অনুশীলন করে থাকেন। 

তবে প্যারাগুয়ে ম্যাচের শুরু থেকেই মেসিকে পাওয়ার ব্যাপারে আশাবাদী আর্জেন্টিনা।

Advertisement

এলএমটেন’কে ছাড়াও আর্জেন্টিনা দলে চোটের সমস্যা আরো আছে। ইন্টার মিলানের স্ট্রাইকার লাওতারো মার্টিনেজ, আয়াক্সের লেফটব্যাক নিকোলাস তাগলিয়াফিকো, উদিনেসের মিডফিল্ডার রবের্তো পেরেইরা ও বেনফিকার নিকোলাস ওটামেন্ডিও ইনজুরির কবলে পড়েছেন। 

এদের মধ্যে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়া মার্টিনেজকে প্যারাগুয়ে ম্যাচে না পাওয়ার সম্ভাবনাই বেশি।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!