ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ছেলে দেখে ফেলায় লজ্জায় পরকীয়া প্রেমিকসহ নারীর আত্মহত্যা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:০৬, ২০ ফেব্রুয়ারি ২০২২
ছেলে দেখে ফেলায় লজ্জায় পরকীয়া প্রেমিকসহ নারীর আত্মহত্যা!
ছবি: মানস সাউ ও বাসনা পুরকাইত

নিজেদের পরকীয়া সম্পর্ক জানাজানি হতেই আত্মহত্যা করেছে এক প্রেমিক যুগল। ভারতের দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার একতারা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের নাম বাসনা পুরকাইত (৩৪) ও মানস সাউ (২৯)।

রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার একতারা এলাকার বাড়ি থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, প্রায় ১০ বছর আগে একতারা গ্রামের বাসিন্দা পিনাকী মণ্ডলের সঙ্গে বাসনা পুরকাইতের বিয়ে হয়। বাসনা ছিলেন তার দ্বিতীয় স্ত্রী। পিনাকীর আগের পক্ষের একটি ছেলে রয়েছে। তবে বাসনারও আগে একবার বিয়ে হয়েছিল।

Advertisement

আরো পড়ুন>> গরম ডালের হাড়িতে পরে জন্মদিনেই শিশুর মৃত্যু!

এদিকে, কাজের প্রয়োজনে বাসনার স্বামী ও সৎ ছেলে বাড়ির বাইরে থাকতেন। এই সুযোগে বাসনার সঙ্গে পাঁচ বছরের ছোট প্রতিবেশী যুবক মানস সাউয়ের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। স্বামী, ছেলের অনুপস্থিতিতে বাসনার সঙ্গে মানসের ঘনিষ্ঠতা বাড়ে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বাসনার স্বামী পিনাকী মণ্ডল এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেই সুযোগে রাতে তার বাড়িতে আসেন মানস। আপত্তিকর অবস্থায় তাদের দেখে ফেলে বাসনার সৎ ছেলে। বিষয়টি জানাজানি হলে রাতেই নিজদের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন দু’জনে।

তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে উস্থি থানার পুলিশ। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!