ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনে উচ্চপদস্থ রাশিয়ান সেনা কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০৬, ১২ মার্চ ২০২২
ইউক্রেনে উচ্চপদস্থ রাশিয়ান সেনা কর্মকর্তা নিহত
ছবি: সংগৃহীত

ইউক্রেন সেনাদের হাতে রাশিয়ার একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। শুক্রবার সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিবিসি আরো জানিয়েছে, আন্দ্রেই কোলেসনিকভ নামে নিহত ওই মেজর জেনারেল ছিলেন রাশিয়ার পূর্বাঞ্চলীয় সামরিক বিভাগের ২৯তম বাহিনীর কমান্ডার। তবে ঠিক কি পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি এবং রুশ পক্ষ থেকে এ ব্যাপারে কোন মন্তব্য করা হয়নি।

এদিকে একই দিনে টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডিন্ট ভলদিমিরি জেলেনস্কি বলেছেন, আমাদের ভূমি স্বাধীন হতে কতদিন সময় লাগবে তা বলা সম্ভব নয়। তবে এটা বলা সম্ভব যে, আমরা তা পারব। আমরা একটা টার্নিং পয়েন্টে পৌঁছে গেছি। আমরা জয়ের পথে আছি।

Advertisement

আরো পড়ুন: পেট্রলবোমা ছুড়তে ড্রোন ব্যবহার করছে ইউক্রেন

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে ইউক্রেনের দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১২ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনের সেনা নিহত হয়েছেন।

এছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৫৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪১ শিশু রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ইউক্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!