ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনের আরো দুটি শহরে রাশিয়ার হামলা

দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৬, ১১ মার্চ ২০২২
ইউক্রেনের আরো দুটি শহরে রাশিয়ার হামলা
ছবি: সংগৃহীত

ইউক্রেনের উত্তর-পশ্চিমের লুতৎস্ক এবং দনিপ্রো শহরে প্রথমবারের মতো হামলা চালিয়েছে রাশিয়ার বাহিনী। পূর্ব ইউরোপের এই দেশটিতে সামরিক অভিযান শুরুর পর এই প্রথম শহর দু’টিতে হামলা শুরু করল রুশ সামরিক বাহিনী। জানা গেছে, লুতৎস্কে হামলা হয়েছে একটি বিমানঘাঁটি লক্ষ্য করে।

হামলা শুরুর পর ওই শহর দু’টি থেকে দফায় দফায় বিস্ফোরণের খবর পওয়া যাচ্ছে। এরইমধ্যে একজন নিহতের খবর পাওয়া গেছে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

রুশ হামলার পর লুতৎস্কের মেয়র শহরের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি একটি ফেসবুক পোস্টে লিখেছেন, সবাই নিরাপদ আশ্রয়ে যান। মেয়র স্থানীয় বাসিন্দাদের কোনো ছবি, ঠিকানা বা অবস্থান প্রকাশ না করতে বলেন।

Advertisement

ইউক্রেনের আইসিটিভি চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরের কাছে একটি কারখানায় আগুন লেগেছে। ইউক্রেনীয় মিডিয়া দনিপ্রোতে তিনটি বিস্ফোরণের খবর দিয়েছে। একটি দৃশ্যত একটি জুতার কারখানায় আঘাত হেনেছে। অন্য দুটি বিস্ফোরণ হয়েছে একটি কিন্ডারগার্টেন এবং একটি আবাসিক ভবনের কাছে।

আরো পড়ুন: ১০৭ বছর পর মিলল জাহাজের ধ্বংসাবশেষ

লুতৎস্ক ইউক্রেনের উত্তর-পশ্চিমের একটি শহর। আর দনিপ্রো দেশের মধ্য-পূর্ব অঞ্চলে দনিপার নদীর তীরে অবস্থিত। দুই সপ্তাহের কিছু বেশি সময় ধরে চলা সংঘাতে এই শহরদুটির কোনোটিই এ পর্যন্ত সরাসরি গোলাগুলি দেখেনি। 

বিবিসি ইউক্রেন বলেছে, নতুন এলাকায় রুশ হামলার শিকারের মধ্যে রয়েছে বিমানের ইঞ্জিন মেরামতের কারখানা। এটি রাশিয়ার লক্ষ্যবস্তুতে থাকা অন্যতম কৌশলগত স্থাপনা।  

এদিকে রুশ বাহিনী গত ২৪ ঘণ্টায় কিয়েভের তিন মাইল কাছাকাছি এগিয়ে এসেছে বলে জ্যেষ্ঠ একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা  জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: ইউক্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!