কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে কর্মী ও প্রসবকালীন নারীও রয়েছেন।
দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেঙ্কো জানান, হামলায় কোনো শিশু আহত হয়নি।
.png)
আরো পড়ুন>> ‘সিংহের মতো লড়ে ইরান, খরগোশের মতো আত্মসমর্পণ করে ইসরায়েল’
এদিকে মারিউপোল শহরে একটি শিশু হাসপাতালের ওপর রুশ বোমাবর্ষণের ঘটনার তীব্র নিন্দা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ঘটনার ভিডিও ফুটেজসহ তিনি টুইট করেন, "নৃশংসতা, ধ্বংসাবশেষের নিচে মানুষ, শিশুরা চাপা পড়েছে।"
তিনি অবিলম্বে ইউক্রেনের আকাশে 'নো ফ্লাই জোন' কার্যকরের জন্য আহ্বান জানিয়ে বলেন, "আপনাদের ক্ষমতা আছে কিন্তু আপনারা মানবতা হারিয়ে ফেলছেন।"
যদিও যুক্তরাষ্ট্র ও অন্য ন্যাটোভুক্ত দেশগুলো বারবার নো-ফ্লাই জোনের দাবি প্রত্যাখ্যান করে আসছে।
সূত্র: বিবিসি