ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তীব্র ঠাণ্ডায় ইউক্রেনে বহু রুশ সেনার মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:০৭, ৯ মার্চ ২০২২
তীব্র ঠাণ্ডায় ইউক্রেনে বহু রুশ সেনার মৃত্যুর আশঙ্কা
ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভ শহরের কেন্দ্র থেকে ১৯ মাইল দূরে ট্যাঙ্কসহ ভারী অস্ত্র নিয়ে গত ৪ দিন ধরে রুশ সেনা বহর আটকে রয়েছে। বহরটির দৈর্ঘ্য ৪০ মাইলের বেশি। শিগগিরই বহরটি তীব্র ঠাণ্ডার কবলে পড়তে পারে। এতে বহু রুশ সেনার মৃত্যু হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (৯ মার্চ) দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এরই মধ্য রাতের বেলায় ওই এলাকায় তাপমাত্রা শূন্যের নিচে চলে যায়। আগামী দিনগুলোতে তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রিতে নামবে বলে জানিয়েছে ইউক্রেন। এ সময় তুষারপাতও শুরু হবে। তাছাড়া আর্কটিক বাতাসের সঙ্গে পূর্বদিকের বাতাস মিলিত হওয়ার কারণে তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রিতে নামতে পারে। এমন বরফময় আবহাওয়ায় বহরে অবস্থান করা রাশিয়ান সেনাবাহিনীর জীবনযাত্রার পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

আরো পড়ুন>> পাকিস্তানের প্রেসিডেন্টের গাড়িবহরের কাছে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৬

বাল্টিক সিকিউরিটি ফাউন্ডেশনের একজন সিনিয়র প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্লেন গ্রান্ট বলেন, তীব্র ঠাণ্ডায় ট্যাঙ্কগুলোর ইঞ্জিন যদি না চালানো হয় তাহলে আস্তে আস্তে সেটি রেফ্রিজারেটরে পরিণত হতে পারে।

তিনি আরও বলেন, ইঞ্জিন না চালালে ধাতব ট্যাঙ্ক একটি ফ্রিজ মাত্র। মৃত্যু এড়াতে রুশ সেনারা অপেক্ষা না করে বেরিয়ে পড়বে ও জঙ্গলের দিকে হাঁটবে। ট্যাঙ্কের মধ্যে অবস্থান করার অর্থই হলো মৃত্যুর জন্য অপেক্ষা করা।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। টানা কয়েকদিন ধরেই দুপক্ষের মধ্যে লড়াই চলছে। এরই মধ্যে রাশিয়া ইউক্রেনের বেশ কিছু শহর দখলে নিয়েছে। এখন কিয়েভে সর্বাত্মক হামলার অপেক্ষায় রয়েছে বহরটি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!