ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনে ৩৭ শিশু নিহত, পালিয়েছে ১০ লাখ: ইউনিসেফ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৯, ১০ মার্চ ২০২২
ইউক্রেনে ৩৭ শিশু নিহত, পালিয়েছে ১০ লাখ: ইউনিসেফ
ছবি: সংগৃহীত

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে টানা ১৫ দিনের মতো চলছে দেশ দুইটির মধ্যে সংঘাত। ইউক্রেনে সামরিক এ  সংঘাতে অন্তত ৩৭ শিশু নিহত এবং ৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। বৃহস্পতিবার সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন: ইউক্রেনের বেশিরভাগ বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে: রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেন, দুই সপ্তাহের কম সময়ের মধ্যে ইউক্রেনে ৩৭ জন শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ জন। এছাড়া যুদ্ধের কারণে ইউক্রেনের ১০ লাখের বেশি  শিশুকে জোরপূর্বক পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। 

Advertisement

এক বিবৃতিতে রাসেল বলেন, বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনা- যার মধ্যে রয়েছে হাসপাতাল, পানি, নিষ্কাশন ব্যবস্থা ও স্কুল, এসবের বিরুদ্ধে হামলা বিবেকহীন। তিনি এসবের ওপর হামলা শিগগিরই বন্ধ করার আহ্বান জানান। 

তিনি আরো বলেন, ইউক্রেনের শিশুদের গভীরভাবে শান্তি দরকার।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: ইউক্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!