ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ –এর প্রতিবেদনে বলা হয়েছে, নিম্নচাপ দক্ষিণবঙ্গে উপসাগরে আন্দামানের কাছাকাছি এসে আরও শক্তিশালী হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে।
শনিবার এই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। তার আগেই এর অভিমুখ থাকবে পূর্ব ও উত্তর-পূর্ব দিকে। এখান থেকে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এটি।
.png)
রোববার এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। সোমবার ২১ মার্চ ২০২২ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে যে ঘূর্ণিঝড়ের নাম শ্রীলঙ্কার দেওয়া ‘অশনি’।
আরো পড়ুন>> রাশিয়ার সাথে তেল চুক্তি নিয়ে ভারতকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
ঘূর্ণিঝড় ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে প্রাথমিকভাবে এগুলো পরবর্তীকালে এটি উত্তর-উত্তর-পূর্ব দিকে বাঁক নেবে।
এটি বুধবার বাংলাদেশ ও মায়ানমার উপকূলে স্থলভাগের প্রবেশ করার সম্ভাবনা, অন্তত এমনটাই জানতে পারা যাচ্ছে ।
এর সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও এর ফলে প্রচুর জলীয় বাষ্প যুক্ত পারে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে। এর ফলে কিছুটা আবহাওয়ার পরিবর্তন হতে পারে।