ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পদত্যাগ করলেন পুতিন সহযোগী চুবাইস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৫, ২৪ মার্চ ২০২২
পদত্যাগ করলেন পুতিন সহযোগী চুবাইস
ছবি: সংগৃহীত

ইউক্রেনে সেনা অভিযান সংক্রান্ত বিষয়ে মতবিরোধের জেরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের টেকসই উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী আনাতোলি চুবাইস পদত্যাগ করেছেন। বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই অর্থনীতিবিদ ও জ্যেষ্ঠ কর্মকর্তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

সেনা অভিযানের এক মাসের মাথায় ক্রেমলিনের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী প্রথম সিনিয়র কর্মকর্তা চুবাইস। একইসঙ্গে তিনি রাশিয়াও ছেড়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

আরো পড়ুন: ইউক্রেনের বাইরে যুদ্ধ ছড়াক, চায় না ন্যাটো

Advertisement

১৯৯০ দশকে বরিস ইয়েলতসিনের অর্থনৈতিক সংস্কারের গুরুত্বপূর্ণ রূপকারদের একজন ছিলেন চুবাইস। প্রেসিডেন্ট হওয়ার আগে পুতিন যখন ক্রেমলিনে দায়িত্ব পালন করেন তখন তার ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তিনি। পুতিন ক্ষমতায় আসলে তার অধীনে তিনি রাষ্ট্রীয় বড় বড় বাণিজ্যিক বিষয় পরিচালনা করেন এবং রাজনৈতিক দায়িত্ব পালন অব্যাহত রাখেন। এসময় তিনি রাশিয়ার ন্যানোটেকনোলজি কোম্পানি রুশন্যানোর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি ক্রেমলিনের আন্তর্জাতিক সংস্থায় বিশেষ দূত হিসেবে নিয়োগ পান।

সংবাদমাধ্যম রয়টার্স ও ব্লুমবার্গ জানায়, ইউক্রেনে সংঘাতের কারণেই চুবাইস পদত্যাগ করেছেন।

এক সূত্র রয়টার্সকে জানিয়েছে, চুবাইস রাশিয়া ছেড়েছেন এবং দেশটিতে তার ফেরার কোনো ইচ্ছা নাই।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ইউক্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!