ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফিলিপাইনে আগ্নেয়গিরির অগ্নুৎপাত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:১৫, ২৬ মার্চ ২০২২
ফিলিপাইনে আগ্নেয়গিরির অগ্নুৎপাত
ছবি: সংগৃহীত

ফিলিপাইনের একটি আগ্নেয়গিরি থেকে ছাই ও ধোঁয়া নির্গত হওয়ার পর আশেপাশের এলাকাগুলো থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। শনিবার ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলোজি অ্যান্ড সিসমোলোজি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, তাল নামের আগ্নেয়গিরিটি রাজধানী ম্যানিলার দক্ষিণে একটি হ্রদে অবস্থিত। স্থানীয় সময় শনিবার সকাল ৭টা ২২ মিনিটে আগ্নেয়গিরি থেকে ‘স্বল্প মেয়াদী’ অগ্নুৎপাত হয়েছিল। তবে আরও অগ্নুৎপাতের আশঙ্কা রয়েছে। বিপজ্জনক মাত্রায় দ্রুত গতিশীল গ্যাস, ছাই ও আবর্জনা প্রবাহের পাশাপাশি সুনামি হতে পারে। এই পরিস্থিতিতে হ্রদের আশেপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া প্রয়োজন।

আরো পড়ুন: পরা যাবে না ছেঁড়া জিন্স, কলকাতার কলেজের পোশাক নিয়ে তুঙ্গে বিতর্ক!

Advertisement

সংস্থার বিজ্ঞানী প্রিন্সেস কোসালান জানিয়েছেন, প্রাথমিক বিস্ফোরণের কয়েক ঘণ্টার মধ্যে ছাই এবং ধোঁয়া নির্গমন বন্ধ হয়ে গেছে তবে আরেকটি অগ্ন্যুৎপাত ঘটতে পারে।

আঞ্চলিক বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র কেলভিন জন রেইস জানিয়েছেন, পাঁচটি গ্রামের বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গ্রামগুলোতে ১২ হাজারেরও বেশি মানুষ বসবাস করেন। অতি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মানুষের প্রবেশ ঠেকাতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ফিলিপাইন
লিংক সফলভাবে কপি হয়েছে!