ইউক্রেনের কথা স্মরণ করে ‘দ্য অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’ আজ অস্কার অনুষ্ঠানের মঞ্চে ৩০ সেকেন্ড নীরবতা পালন করেছে।
অস্কার ২০২২ অনুষ্ঠানে ইউক্রেনের পাশে থাকার বার্তা দিয়ে লেখা রয়েছে, আপনারা আপনাদের সাধ্য মতো ইউক্রেনের পাশে এসে দাঁড়ান। এরপর হ্যাশট্যাগ ব্যবহার করে ইউক্রেনের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে।
.png)
আরেকটি বার্তায় ইউক্রেনবাসীর প্রয়োজনীয়তাকে তুলে ধরা হয়। সেখানে লেখা রয়েছে, যদিও সংঘাতের সময়ে আমাদের মানবতা প্রকাশ করার জন্য চলচ্চিত্র আমাদের একটি গুরুত্বপূর্ণ উপায়। তবে বাস্তব হলো- ইউক্রেনের লাখ লাখ পরিবারে এখন খাদ্য, চিকিৎসা, যত্ন, বিশুদ্ধ খাবকার পানি এবং জরুরি পরিষেবার প্রয়োজন। জিনিসের যোগান খুবই কম এবং আমরা একত্রিত হয়ে আন্তর্জাতিক সম্প্রদায় হিসেবে আরো বেশি কিছু করতে পারি। আমরা আপনাদের কাছে অনুরোধ করছি যেকোনো উপায়ে ইউক্রেনের পাশে দাঁড়ানোর জন্য।
আরো পড়ুন: ৩৪ দেশের ১৬ লাখ মুসলিমকে ইফতার করাবে সৌদি
অস্কার অনুষ্ঠানে ইউক্রেনের প্রতি সহমর্মিতা দেখালেন বহু হলিউডের এ তালিকাভুক্ত তারকা। ইউক্রেনের উদ্বাস্তুদের সমর্থন করতে অনেক তারকার পেশাকেই দেখা গেল নীল রিবন, ইউক্রেন ফ্ল্যাগের ব্যাজ।
হলিউড তারকাদের রিবনে লেখা ছিল- উদ্বাস্তুদের সঙ্গে। ব্যবহার করা হয়েছে হ্যাশট্যাগ। ইউক্রেনের প্রতি সহমর্মিতা বেনেডিক্ট কাম্বারব্যাচ, জেসন মোমোয়া, জেমি লি কার্টিস, জো ওয়াকার, নিকোল কিডম্যান, জেসিকা চেস্টেন প্রমুখ ইউক্রেনের প্রতি সহমর্মিতা প্রদর্শন করেন তাদের সাজপোশাক দিয়ে।
অস্কারের রেড কার্পেটকেই নিজেদের কণ্ঠ তোলার স্থান হিসেবে বেছে নিয়েছেন তারা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা তারকাদের এই রিবনগুলো দিয়েছেন অস্কারের আগে এবং ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের সময় পরার জন্য।
জেমি লি কার্টিস এই রিবন আঙুলে আংটির মতো করে পরেছিলেন, জেসন মোমোয়া ইউক্রেনের পতাকাকে পকেটে স্কোয়ারের মতো করে পরেছিলেন। গীতিকার ও সঙ্গীতজ্ঞ ডিয়ান ওয়ারেন রেড কার্পেটে একটি এমারেল্ড সবুজ রঙের টাক্সিডো স্যুট পরেন এবং সেই সঙ্গে নীল রিবন পরেন।