কারা রয়েছেন আমন্ত্রিতের তালিকায়? অভিনয় দুনিয়া থেকে হৃতিক রোশন, আলিয়া ভট্ট ছাড়াও এই আমন্ত্রণে সামিল কাস্টিং ডিরেক্টর নন্দিনী শ্রীকান্ত, কস্টিউম ডিজাইনার নীতা লুল্লা, ছোট ছবির পরিচালক নিস্তা জৈন, অমিত মধেশিয়া, ভিজুয়াল এফেক্ট সুপারভাইজার বিশাল আনন্দ, সন্দীপ কমল-সহ আরো অনেকেই। আলিয়া অবশ্য গত বছরও আমন্ত্রণ পেয়েছিলেন ‘গাল্লি বয়’-তে অভিনয়ের সুবাদে। যদিও জোয়া আখতারের এই ছবি মনোনয়নের প্রথম পর্বেই ছিটকে গিয়েছিল।
প্রসঙ্গত, প্রতি বছর অস্কারের আয়োজন করে অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। আমন্ত্রিতরা আমন্ত্রণ গ্রহণের পরে অস্কারের ভোটাধিকার পাবেন।
.png)