ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার অক্সফোর্ডশায়ারে বেশ ভারী সেট নির্মাণ করা হয়েছিলো। সেখানে শূন্যে মোটরসাইকেল দিয়ে স্টান্ট করার সময় নামতে গিয়ে মোটরসাইকেল বিস্ফোরণ হয়।
মিশন ইম্পসিবল ছবিতে নিজের স্টান্ট নিজেই করতে পছন্দ করেন টম ক্রুজ। তবে ওই দিন তিনি শুটিংয়ে অংশ নেননি তিনি। ছয় সপ্তাহ ধরে পরিকল্পনা করা হয়েছিল, তবু সফল হয়নি স্টান্টটি। যদিও এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। অবশেষে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধারকাজ চালান।
.png)
জানা গেছে, আগুন লেগে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। সেটটি সাজাতে খরচ হয়েছে ২২ কোটি টাকার ওপরে। এই দৃশ্যের জন্য পুনরায় আবার সেট তৈরি করতে একটা বিশাল অঙ্কের টাকা খরচ হবে। আপাতত শুটিং বন্ধ রয়েছে।
ক্রিস্টোফার ম্যাককুইন এর লেখা ও পরিচালনায় ‘মিশন ইম্পসিবল’ ছবির সপ্তম কিস্তির শুটিং শুরু হয় গত মাসে। ২০২১ সালের ১৯ নভেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।