ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বাংলাদেশি সেলুনে যাওয়ার ইচ্ছা শাহরুখ খানের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:২৭, ১৬ আগস্ট ২০২০
বাংলাদেশি সেলুনে যাওয়ার ইচ্ছা শাহরুখ খানের
ফাইল ছবি

বলিউডের কিং খান খ্যাত অভিনেতা শাহরুখ খান। বলিউডে কিং খান হলেও তার স্বভাব চরিত্র যেন সাধারণ মানুষের মতোই। যে কারোর সঙ্গে মিশতে কিংবা তাকে নিয়ে কেউ কিছু করার ইচ্ছা প্রকাশ করলে সেখানে ‘না’ নেই এই অভিনেতার। 

ঠিক তেমনি এক ঘটনা ঘটেছে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে। সেখানে এক প্রবাসীর সেলুনে নিজের পোস্টার দেখে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলিউডের এই অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বছর পাঁচেক আগে ওই ছবিটি চোখে পড়ে কিং খানের।

নিউইয়র্ক-ভিত্তিক সিনেমা সাংবাদিক অসীম ছাবড়াই এমন তথ্য জানিয়েছেন। অসীম লিখেছেন, একবার আমি জ্যাকসন হাইটসে এক বাংলাদেশি সেলুনের বাইরে রাখা একটি সাইন বোর্ডের ছবি পোস্ট করলে শাহরুখ খান মন্তব্য করেন। সেলুনটির নাম ছিলো ‘রোজ হেয়ার সেলুন’। সেখানে কয়েক জন শ্বেতাঙ্গ বালকের হেয়াকাটের ছবির পাশেই শাহরুখ খানের ‘ম্যায় হু না’ সিনেমায় যেমন বেশ ছিলো ঠিক সেটাই প্রিন্ট করা হয়। আর এ ছবিতেই শাহরুখ খান কমেন্ট করেন, চিরপরিচিত শাহরুখ হতে আমি যাব। ভাবছি ওটাই আমাকে সবচেয়ে ভালো মানাবে।

Advertisement

শাহরুখের মন্তব্য দেখে অসীম আবার লেখেন, এটা আপনার দারুণ একটা ছবি। ম্যায় হু না, তাই না? জবাবে শাহরুখ বলেন, হ্যাঁ, ম্যায় হু না।

অসীমের অ্যাকাউন্ট ঘেঁটে এই টুইটের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া গেলেও সেই সেলুনে শাহরুখ খান গিয়েছিলেন কিনা সে ব্যপারে কিছুই জানা যায় নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!