ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

এবার করোনায় আক্রান্ত নাতাশার বোন রুপালি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:১৩, ১৬ আগস্ট ২০২০
এবার করোনায় আক্রান্ত নাতাশার বোন রুপালি
নাতাশা সুরি এবং রুপালি সুরি

কয়েকদিন আগেই করোনার আক্রান্ত হয়েছিলেন সাবেক মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড নাতাশা সুরি। এবার করোনায় আক্রান্ত হলো তার বোন রুপালি সুরি।

ইনস্টাগ্রামে নিজে পোস্ট করে করোনা আক্রান্ত হওয়ার খবর জানান রুপালি। এসময় তিনি বলেন- জ্বর, গলাব্যথাসহ নানা উপসর্গ ছিল তার। পরে করোনা টেস্ট করানো হলে সেখানে পজেটিভ আসে। বর্তমানে তিনি নিয়মিত যোগব্যায়াম চালিয়ে যাচ্ছেন। 

রুপালি এখন হোম কোয়ারেন্টিনে রয়েছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন।

Advertisement

এর আগে নাতাশা সুরি বলেন, জরুরি কাজে পুনে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফিরে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। এরপরে করোনা টেস্ট করালে সেখানে রেজাল্ট পজেটিভ আসে তার। তিনি জানান, ওষুধ খাচ্ছি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলছি। আমি দাদী ও বোনের সঙ্গে থাকি, তাই তাদেরও পরীক্ষা করা হবে।

সামনেই মুক্তি পাচ্ছে এই অভিনেত্রীর ছবি ‘ড্যাঞ্জারাস’। কিন্তু করোনা আক্রান্ত হওয়ার কারণে ছবির প্রমোশনে থাকতে পারবেন না তিনি। 

ছবির প্রোমোশনে না থাকতে পারায় নাতাশা বলেন, আমি প্রজেক্ট নিয়ে বেশ উচ্ছ্বসিত। যেখানে আমি কয়েকজন ভালো অভিনেতার সঙ্গে কাজ করেছি। তবে করোনার কারণে সবার কথা চিন্তা করেই আমি ছবিটির প্রমোশনে থাকতে পারছি না।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!