[ বিনোদন ]
‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়েই ফিরছেন সাবিলা
অভিনেত্রী সাবিলা নূর। ছবি: সংগৃহীত
দীর্ঘ বিরতির পর নাটকে ফিরছেন অভিনেত্রী সাবিলা নূর। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের শুটিং হবে কয়েকদিনের মধ্যে। সেটির মাধ্যমেই হয়তো ফিরবেন তিনি।
করোনাভাইরাসের কারণে রোজার ঈদে অনেকটা আড়ালেই ছিলেন সাবিলা নূর। তবে গত কোরবানির ঈদে কয়েকটি নাটক নিয়ে পর্দায় ফিরেছেন এ তারকা। এ প্রসঙ্গে তিনি বলেন, রোজার ঈদে পুরনো দুটি নাটক প্রচারিত হয়েছিল। তারপর কোরবানির ঈদ সামনে রেখে বেশকিছু কাজ করেছি। এ সময় স্বাস্থ্যবিধি মানায় আমি খুবই খুশি।
বর্তমান পরিকল্পনা নিয়ে সাবিলা নূর বলেন, বেশকিছু স্ক্রিপ্ট হাতে আছে। সেগুলো যাচাই-বাছাই করবো। তারপর ভালো লাগলে কাজের সিদ্ধান্ত নিবো। এছাড়া ব্যাচেরলর পয়েন্টসহ আগের কিছু কাজ রয়েছে, সেগুলোও শুরু করবো।
.png)
গত দুই ঈদ শ্বশুরবাড়িতেই কেটেছে সাবিলা নূরের। কারণ তার বাবা-মাকে দেশে ছিলেন না।
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!