আয়ান এবং আলিয়া নিজেদের বন্ধুত্ব সেলিব্রেট পরিচালকের জন্মদিনে পোস্ট করলেন পুরনো একটি ভিডিও। আর সেই ভিডিও শেয়ার করেই আয়ানকে বার্থডে উইশ করে ফেললেন আলিয়া ভাট।
ভিডিও আপলোড করে আলিয়া লিখলেন, আমার সবচেয়ে প্রিয় বন্ধুর জন্মদিন। একটা পুরনো ভিডিও আপলোড করলাম। এই ভিডিও-র মধ্যে দিয়েই আমাদের বন্ধুত্বের আসল দিক ফুটে উঠল। আমরা উচ্ছল, আমরা স্বাধীন, আমরা রঙিন।
.png)
আলিয়ার পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, পরিচালক আয়ান মুখার্জি এবং আলিয়া ভাট দু’জনেই পানিতে ঝাঁপ দিচ্ছেন। তবে তাদের সঙ্গে আর কেউ ছিলো নাকি সে ব্যপারে কিছু জানা যায়নি।
ইতোমধ্যেই ইন্টারনেটে মুক্তি পেয়েছে মহেশ ভাটের নতুন ছবি সড়ক ২-এর ট্রেলার। সুশান্তের মৃত্যুর সঙ্গে জড়িয়ে মহেশ ভাটের এই ছবি নিয়ে বিতর্ক তুঙ্গে। কারণ, এই ছবিতে নাকি কাজ করার কথা ছিল সুশান্তের আর তাকে সরিয়েই নাকি এই ছবিতে এন্ট্রি নিয়েছেন আদিত্য রয় কাপুর।
তবে এই অভিযোগকে একেবারেই ভ্রান্ত বলে জানিয়েছেন মহেশ। তবুও এই রটনার চক্করে পড়ে সড়ক ২ ইউটিউবে সবচেয়ে অপছন্দের ট্রেলার হিসেবে চিহ্নিত!
সড়ক ২ ঘোষণা হওয়ার পর দর্শকরা স্বাগত জানিয়েছিলেন ১৯৯১ সালের হিট ছবি সড়ক-এর এই কিস্তিকে। তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে কেন্দ্র করে যেভাবে মহেশ ভাট, আলিয়া ভাট সোশ্যাল মিডিয়ায় বিতর্কে পড়েছেন, তারই ফলস্বরূপ এই ডিসলাইক।
আলিয়া ভাটের শেয়ার করা ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন।