[ আন্তর্জাতিক ]
মেক্সিকোতে বন্দুকধারীর হামলা, নিহত ২০
ছবি: সংগৃহীত
মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যে বন্দুকধারীর হামলায় ২০ জন নিহত হয়েছে। সংবাদমাধ্যম রয়টার্সের খবরে জানা গেছে, মেক্সিকোর লাস টিনাজাস সম্প্রদায় অবৈধভাবে মোরগ লড়াইয়ের আয়োজন করেছিল। সে সময় সেখানে এসে একদল বন্দুকধারী গুলি চালায় বলে জানিয়েছে দেশটির স্থানীয় কর্মকর্তারা।
দেশটির অ্যাটর্নি জেনারেলের অফিসের তরফে জানানো হয়েছে, মেক্সিকোর লাস তিনাজাস শহরে এলোপাতাড়ি গুলি চলেছে। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২০ জনের। মৃতদের মধ্যে ১৬ জন পুরুষ এবং তিনজন মহিলা। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকেই। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
আরো পড়ুন: মারিউপোলে রুশ হামলায় ৫ হাজার মানুষের প্রাণহানি
.png)
প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর একে অপরের ওপর রক্তাক্ত হামলা যেন সেখানে সাধারণ ঘটনা হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে এসব ঘটনা অনেক বেড়ে গেছে। ওই অঞ্চলে বিভিন্ন অপরাধী গোষ্ঠীগুলো প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!