ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নেশার ঘোরে ঘুমন্ত সন্তানকে হত্যার পর পোড়ানোর চেষ্টা বাবার!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৫, ২৯ মার্চ ২০২২
নেশার ঘোরে ঘুমন্ত সন্তানকে হত্যার পর পোড়ানোর চেষ্টা বাবার!
ছবি: সংগৃহীত

ভোরে বাড়ির বাইরে গেছে স্ত্রী। ঘরে ঘুমিয়ে ছিল ৩ বছরের শিশু মেয়ে স্মৃতি। কিন্তু নেশার ঘোরে ঘরে ঢুকে মেয়েকে কোলে তুলে কোদাল দিয়ে আঘাত করে বাবা। এতে মৃত্যু হয় শিশুটির। এরপর ইটভাটার চুল্লিতে নিজের মেয়েকে পুড়িয়ে দেয়ার চেষ্টা করেন ওই ব্যক্তি। সম্প্রতি ভারতের ত্রিপুরা রাজ্যে ঘটেছে বিভৎস এ ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়,  এ ঘটনায় শিব কুমার নামে মধ্যবয়স্ক এক ইটভাটা শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকারী ওই ব্যক্তির বাড়ি বিহার রাজ্যে।

ঘটনাটি ঘটেছে গোমতী জেলার অন্তর্গত উদয়পুরের মহারানির ত্রিপুরা সুন্দরী ইটভাটায়। প্রাথমিক তদন্তে জানা গেছে যে, নেশার ঘোরে তার ঘুমন্ত মেয়ে স্মৃতিকে তুলে নিয়ে তাকে কোদাল দিয়ে আঘাত করেছিল শিব কুমার।

Advertisement

আরো পড়ুন>> মাত্র ৩০০ বাসিন্দা নিয়ে ‘স্বাধীন দেশ’ হতে চায় যে গ্রাম

জানা গেছে, স্মৃতিকে হত্যা করার পর শিব কুমার একটি ইটভাটায় মৃতদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিলেন। কিন্তু তার সহকর্মীরা তাকে বাধা দেয়। তারা পুলিশে খবর দেয়। কিন্তু তার আগে শিব কুমারের স্ত্রীসহ ইটভাটার বিক্ষুব্ধ শ্রমিকরা তাকে মারধর করে। পুলিশ তাকে উদ্ধার করে আরকে পুর থানায় নিয়ে যায়।

প্রতিবেশীরা জানিয়েছেন, ইটভাটায় কাজ করে যে অর্থ উপার্জন করতেন তা সংসার চালানোর জন্য যথেষ্ট ছিল না। এ নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া করতেন শিব কুমার। এমনকি কাজ ছেড়ে বিহার ফিরে যাওয়ার জন্য তিনি একাধিকবার চেষ্টা করেছিলেন। কিন্তু নিয়োগকর্তার সঙ্গে চুক্তির কারণে তা করতে পারেননি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!