ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যমজ শিশু হত্যার দায়ে মায়ের বিরুদ্ধে মামলা

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২১, ১৯ ফেব্রুয়ারি ২০২২
যমজ শিশু হত্যার দায়ে মায়ের বিরুদ্ধে মামলা
ফাইল ছবি

খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের কুশলা গ্রামে জমজ শিশু হত্যার অভিযোগে মা কানিজ ফাতেমা কণাকে আসামি করা হয়েছে। সাত মাস বয়সী মুক্ত ও মনিকে হত্যার দায়ে শুক্রবার রাতে বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এর আগে নিহত শিশু দুটির মা কানিজ ফাতেমাসহ তিনজনকে থানায় ডেকে নেয়া হয়। পরবর্তীতে অন্য দুইজনকে ছেড়ে দেওয়া হলেও মাকে আটক রাখা হয় থানায়।

আরো পড়ুন: আশুগঞ্জে রেল সেতুতে আগুন

Advertisement

মামলার তদন্ত কর্মকর্তা ও তেরখাদা থানার এসআই মো. এনামুল হক এসব তথ্য জানিয়েছেন। 

উল্লেখ্য, দুই কন্যা শিশুকে নিয়ে কয়েকদিন আগে তেরখাদা উপজেলার ছাগলাদহ ইউনিয়নের কুশলা গ্রামে বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন কানিজ ফাতেমা। গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে শিশু দুটিকে দুধ খাওয়ানোর পর ঘুমিয়ে পড়েন তিনি। ঘণ্টাখানেক পর শিশুদের আর খুঁজে পাচ্ছিলেন না তিনি। পরে শুক্রবার সকালে পুকুরে ভাসমান অবস্থায় শিশু দুটির মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: খুলনা হত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!