ইসরায়েলে ফিলিস্তিনি যুবকের গুলিতে নিহত ৫
ইহুদিবাদী ইসরায়েলের বেনেই ব্র্যাক শহরে মটোরসাইকেল-আরোহী এক বন্দুকধারী ফিলিস্তিনির গুলিতে পাঁচ অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত হয়েছে। রাজধানী তেল আবিবের উপকণ্ঠে মঙ্গলবার এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে। জানা গেছে, হামলাকারী ব্যক্তি একজন ফিলিস্তিনি অর্থাৎ ইসরায়েলি আরব নাগরিক।
ম্যাগেন ডেভিড অ্যাডোম এমার্জেন্সি সার্ভিসের প্রধান এলি বিনের বরাত দিয়ে সংবাদমাধ্যম এএফপি পাঁচ ইসরাইলির মৃত্যু নিশ্চিত করেছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, একটি কালাশনিকভ রাইফেল দিয়ে গুলি করে পাঁচ ইহুদিবাদীকে হত্যা করা হয়।
হামলাকারীকে ২৬ বছর বয়সি একজন ফিলিস্তিনি হিসেবে শনাক্ত করা হয়েছে যাকে ফাতাহ আন্দোলনের সদস্য হওয়ার কারণে ইসরায়েলিরা এর আগে ধরে নিয়ে জেলে পুরে রেখেছিল। ইসরায়েলি পুলিশ বলেছে, তারা গুলি করে বন্দুকধারী ফিলিস্তিনিকে হত্যা করেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ ‘বেনেই ব্র্যাক’ শহরের পাশাপাশি নিকটস্থ ‘রামাত গান’ অবৈধ বসতির অভিবাসীদেরকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে।
.png)
আরো পড়ুন: কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ শান্তিরক্ষী নিহত
এর দু’দিন আগে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাদেরা শহরে বন্দুকধারীরা দুই ইসরায়েলিকে গুলি করে হত্যা করেছিল। রোববারের ওই ঘটনায়ও ইসরায়েলি পুলিশের হামলায় বন্দুকধারী দুই ফিলিস্তিনি নিহত হন।
গতমাসে জেরুজালেম আল-কুদস শহরের শেখ জারাহ এলাকায় ইসরাইলি সেনারা ফিলিস্তিনিদের ওপর দমন অভিযান চালানোর পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। শেখ জারাহ থেকে এক ডজনেরও বেশি ফিলিস্তিনি পরিবারকে উৎখাতের প্রতিবাদে নির্যাতিত ফিলিস্তিনিরা প্রতিবাদ জানালে তাদের বিরুদ্ধে দমন অভিযান চালায় ইসরায়েলি সেনারা।