ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লোকালয়ে ৩০ ফুটের অজগর, গ্রামজুড়ে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৫০, ১০ এপ্রিল ২০২২
লোকালয়ে ৩০ ফুটের অজগর, গ্রামজুড়ে আতঙ্ক
ছবি: সংগৃহীত

অজগর লোকালয়ের কাছাকাছি থাকা প্রজাতির সাপ নয়। কিন্তু হুট করেই লোকালয়ে বেরিয়ে আসা ৩০ ফুটের বিশালাকার অজগর ধরা পড়েছে। যা দেখে আতঙ্কিত গ্রামবাসী।

শুক্রবার রাতে ভারতের ওড়িশার নবরংপুর জেলার কাঠিগুড়ায় রাস্তা পারাপার করতে দেখা যায় বিশাল আকারের অজগরটিকে। রাস্তা পারাপারের সময় মুখ-লেজ কোনোটাই দেখা যাচ্ছে না। প্রায় ১৫ ফুটের একটি রাস্তা পারাপার করতে দেখা গেল ৩০ ফুটের অজগরকে।

লোকালয়ে এত বড় সাপের দেখা মেলায় আতঙ্ক ছড়ায় কাঠিগুড়ায়। সাপটিকে দেখার পরই স্থানীয়রা বন দফতরে খবর দেন। সাপটিকে উদ্ধার করে নিয়ে যান তারা। কিন্তু লোকালয়ে এই বিশালাকায় সাপ কী করে ঢুকে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এক বনকর্মী।

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই এলাকায় আগে কখনও অজগরের দেখা মেলেনি। তাই হঠাৎ এলাকায় বিশালাকায় সাপের দেখা মেলায় আতঙ্ক ছড়ায়।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!