ইউক্রেনে নতুন জেনারেল নিয়োগ দিয়েছেন পুতিন: যুক্তরাষ্ট্র
ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হয়ে ভিন্নভাবে যুদ্ধ পরিচালনা করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে নতুন জেনারেল নিয়োগ দিয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কর্মকর্তারা।
আজ রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা সংবাদমাধ্যমটিকে বলেছেন- রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সামরিক জেলার কমান্ডার জেনারেল আলেক্সান্ডার দভনিকভকে ইউক্রেনে রুশ সেনাদের নতুন কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
.png)
নাম প্রকাশ না করার শর্তে এক ইউরোপীয় কর্মকর্তা গণমাধ্যমটিকে বলেছেন, এতে বোঝা যাচ্ছে যে ইউক্রেনে রুশ সেনারা প্রত্যাশা অনুযায়ী সাফল্য পাচ্ছেন না এবং ক্রেমলিন ভিন্ন কিছু করার প্রয়োজনীয়তা অনুভব করছে।
১৯৮০ দশকে আফগানিস্তানে আগ্রাসন চালানোর পর থেকে রাশিয়া এমন রণকৌশল গ্রহণ করে আসছে উল্লেখ করে তিনি আরো বলেন, এখন দেখতে হবে রুশদের এই সিদ্ধান্ত কতটা কার্যকর ভূমিকা রাখে।
প্রতিবেদনে আরো বলা হয়, ২০১৫ সালের সেপ্টেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সহায়তার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনা পাঠালে ৬০ বছর বয়সী দভনিকভ সেই বাহিনীর প্রথম কমান্ডার ছিলেন।