ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

অণ্ডকোষ হারাতে পারেন অনুব্রত মণ্ডল, সমস্যা হচ্ছে হাঁটতে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৭, ১৩ এপ্রিল ২০২২
অণ্ডকোষ হারাতে পারেন অনুব্রত মণ্ডল, সমস্যা হচ্ছে হাঁটতে
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের অণ্ডকোষে সংক্রমণ ধরা পড়েছে। এরই মধ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে চিকিৎসা শুরু করেছে মেডিকেল বোর্ড। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে এখনই অস্ত্রোপচারের প্রয়োজন নেই।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, অনুব্রত মণ্ডলের অণ্ডকোষ বাদ দেওয়া হতে পারে। শোনা যাচ্ছে, বীরভূমের দাপুটে নেতার দু’টি অণ্ডকোষের অবস্থাই খারাপ। তা ফুলে গিয়েছে এবং রসও নির্গত হচ্ছে।

জানা গেছে, বুধবার সকালে তৃণমূল নেতাকে হাসপাতাল চত্বরেই হাঁটানো হয়েছে।  ৬ মিনিট মতো হাঁটার পর নাকি আর হাঁটতে পারছিলেন না অনুব্রত। ক্লান্ত হয়ে বসে পড়েন তিনি। এই ৬ মিনিটে ৭২ মিটার মতো হেঁটেছেন তিনি। তৃণমূল নেতাকে অক্সিজেন দিতে হতে পারে বলেই খবর।

Advertisement

হৃদযন্ত্রের সঙ্গে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কয়েক দিন আগে উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন অনুব্রত। আপতত সাত সদস্যের মেডিক্যাল দলের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

তার শারীরিক পরিস্থিতি দেখতে একাধিক রক্ত পরীক্ষা ছাড়াও বুকের স্ক্যান করে দেখেন চিকিৎসকরা। ফুসফুসের স্বাস্থ্যও ক্ষতিয়ে দেখা হয়। আপতত উডবার্নেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। হাসপাতালে ভর্তির পর অক্সিজেন সাপোর্টে রাখা হয় অনুব্রতকে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!