ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বাড়ির ডিপ ফ্রিজে কুকুর, বিড়াল, সাপসহ ২০০ মৃত প্রাণী!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২০, ১৬ এপ্রিল ২০২২
বাড়ির ডিপ ফ্রিজে কুকুর, বিড়াল, সাপসহ ২০০ মৃত প্রাণী!
মাইকেল প্যাট্রিক টারল্যান্ড। ছবি: সংগৃহীত

কুকুর, বিড়াল, পাখি ও সাপসহ ১৮৩টি প্রাণী গ্যারেজের ফ্রিজ থেকে পাওয়া যাওয়ায় যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

দ্য মোহাভে কাউন্টি শেরিফের কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, ৪৩ বছর বয়সী মাইকেল প্যাট্রিক টারল্যান্ড নামের ওই ব্যক্তির ফ্রিজ থেকে কিছু প্রাণীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তার বিরুদ্ধে পশুর প্রতি নিষ্ঠুর আচরণের জন্য একাধিক মামলা করা হয়েছে। 

Advertisement

শেরিফের মুখপাত্র অনিতা মরটেনসেন বলেন, ফ্রিজের ছবিগুলো ঘৃণ্য এবং হৃদয় বিদারক। পশুপ্রেমী হিসেবে আমি তাদের দিকে তাকিয়ে কাঁদছিলাম।

এদিকে এই ঘটনার পর টারল্যান্ডের স্ত্রী ব্রুকলিন বেককে খুঁজছে পুলিশ।

সম্প্রতি এক নারী টারল্যান্ডের কাছে তার কিছু সাপ রেখে এসেছিলেন। কিন্তু টারল্যান্ড ওই সাপ পরে ফেরত না দেওয়ায় এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন ওই নারী। পরে পুলিশ অভিযান চালিয়ে টারল্যান্ডকে গ্রেপ্তার করে। 

ওই নারী জানান, টারল্যান্ডের বাড়ির মালিক অ্যাপার্টমেন্ট পরিষ্কার করার সময় বাড়ির গ্যারেজের একটি ফ্রিজে তাঁর সাপসহ প্রাণীগুলো দেখতে পান। পরে তাকে খবর দেওয়া হয়। 

তবে কি কারণে টারল্যান্ড প্রাণীগুলোকে ফ্রিজে রাখতেন সেই কারণ এখনো জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!