ফিলিপাইন সরকার শনিবার এ তথ্য জানিয়েছে।
ফিলিপাইনের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কাউন্সিল জানায়, মধ্য ফিলিপাইনে ১৬৪ জন এবং দক্ষিণ ফিলিপাইনে তিনজন মারা গেছে।
.png)
এজেন্সিটি আরো জানায়, মধ্য ফিলিপাইনে আরো ১১০ জন নিখোঁজ রয়েছে।
গ্রীষ্মমন্ডলীয় ঝড় মেগি ১০ এপ্রিল আঘাত হানার আগে ও পরে মধ্য ও দক্ষিণ ফিলিপাইন অঞ্চলে ঝড়টির প্রভাবে বৃষ্টিপাত হলে অনেক এলাকা প্লাবিত হয়। এতে লেইতে প্রদেশের বেবে নগরী ও আবুযোগ শহরে বেশ কয়েকটি গ্রামে ভূমিধস সৃষ্টি করে।
এদিকে, শুক্রবার ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে বিধ্বস্ত প্রদেশ পরিদর্শন করেন এবং দুর্গত মানুষের কাছে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তিনি ভূমি ধসে চাপা পড়া গ্রামগুলো পরিদর্শন করেন।
উল্লেখ্য, বর্ষাকালে ফিলিপাইনে ভূমিধস ও আকস্মিক বন্যা সাধারণ ঘটনা। প্রধানত প্যাসিফিক রিং অফ ফায়ার ও প্রশান্ত মহাসাগরীয় টাইফুন বেল্টে অবস্থানের কারণে ফিলিপাইন বিশ্বের সবচেয়ে দুর্যোগ-প্রবণ দেশগুলোর একটি। দ্বীপপুঞ্জের দেশটি প্রতি বছর গড়ে ২০টি টাইফুনের সম্মুখীন হয়। যার মধ্যে কিছু তীব্র এবং ধ্বংসাত্মক। এ বছর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে প্রথম ঝড় হচ্ছে ‘মেগি’।