ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনকে অস্ত্র দেওয়ায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০০:১৮, ১৭ এপ্রিল ২০২২
ইউক্রেনকে অস্ত্র দেওয়ায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো রাশিয়া
ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের প্রশাসনের অস্ত্র সহায়তা অব্যাহত থাকলে "অপ্রত্যাশিত পরিণতি" সম্পর্কে সতর্ক করেছে রাশিয়া। শনিবার সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রকে পাঠানো রাশিয়ার ওই কূটনৈতিক বার্তায় সতর্ক করে বলা হয়, ইউক্রেনে মার্কিন ও ন্যাটো সবচেয়ে সংবেদনশীল অস্ত্রের চালান অনাকাঙ্ক্ষিত পরিণতি বয়ে নিয়ে আসতে পারে।

ইউক্রেনের দায়িত্বজ্ঞানহীন সামরিকীকরণ বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের প্রতি আহ্বান জানিয়ে রাশিয়া ওই বার্তায় বলে যে এসব অস্ত্রের চালান সংঘর্ষে উস্কানি দিচ্ছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: ইউক্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!