মঙ্গলবার (১৯ এপ্রিল) আত্মসমর্পনের জন্য বেঁধে দেওয়া পূর্ববর্তী সময়সীমা পার হয়ে মধ্যরাত ঘনিয়ে আসতে থাকার মধ্যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের কোনো সেনা আত্মসমর্পণ না করায় তারা তাদের প্রস্তাবের সময়সীমা নবায়ন করছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, “পুরোপুরি মানবিক নীতির ওপর ভিত্তি করে রাশিয়ার সশস্ত্র বাহিনী ফের প্রস্তাব দিচ্ছে, ওই জাতীয়তাবাদী ব্যাটেলিয়ন এবং বিদেশি ভাড়াটে সেনাদের মস্কোর স্থানীয় সময় ২০ এপ্রিল, বুধবার দুপুর ২টার মধ্যে তাদের সামরিক অভিযান বন্ধ করে অস্ত্র নামিয়ে রাখতে হবে।”
.png)
তবে এর আগে ইউক্রেনীয় কমান্ডাররা জানিয়েছিল, তারা আত্মসমর্পণ করবে না।
ইউক্রেনের পূর্ব দিকে রুশপন্থী অধ্যুষিত অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্কের মধ্যে মারিউপোলের অবস্থান, এর দক্ষিণে ক্রিমিয়া। এ শহর কৌশলগতভাবে রাশিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে শহরটি রুশ সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে মারিউপোলের আজভস্তাল স্টিল কারখানা এলাকায় এখনো ইউক্রেনীয় সেনাদের শক্ত ঘাঁটি রয়েছে।
আরো পড়ুন>> জোর করে বিয়ে দেয়ার চেষ্টা, পাত্রের গলায় ছুরি চালালেন পাত্রী
গতকাল মঙ্গলবার রাতে ইউক্রেনীয় প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বলেন, আজভস্তাল কারখানায় বোমা হামলা চালাচ্ছে রাশিয়া। তবে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্য ইতিমধ্যে ইউক্রেনকে আরও অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। হোয়াইট হাউস বলেছে, রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতি নেয়া হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য নতুন একটি সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করতে পারেন। গত সপ্তাহে ৮০ কোটি ডলার মূল্যের প্যাকেজ ঘোষণা করেছিলেন তিনি। সংশ্লিষ্ট সূত্র রয়টার্সকে বলেছে, নতুন প্যাকেজটিও একই আকারের হবে।
সূত্র: বিবিসি