ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ন্যাটোর হুমকি বন্ধ হলেই ইউক্রেন অভিযানের সমাপ্তি: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৩, ২১ এপ্রিল ২০২২
ন্যাটোর হুমকি বন্ধ হলেই ইউক্রেন অভিযানের সমাপ্তি: রাশিয়া
ছবি: সংগৃহীত

ইউক্রেনের ভূখণ্ড ব্যবহার করে মস্কোর প্রতি ন্যাটোর হুমকি বন্ধ হলেই সামরিক অভিযানের ইতি টানা হবে বলে জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আলেক্সি পোলিশচুক এ কথা বলেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘তাস’ এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

রাশিয়া ন্যাটোর কাছ থেকে বেশ কিছু প্রতিশ্রুতি চেয়েছে। এর মধ্যে আছে ডনবাসের শান্তিপূর্ণ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা, ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করা এবং সেই সঙ্গে ন্যাটোভুক্ত দেশগুলো দ্বারা ইউক্রেনের ভূখণ্ড ব্যবহার করে রাশিয়াকে হুমকি না দেওয়া।

এসব শর্ত পুরোপুরি মানা হলেই ইউক্রেনে বিশেষ অভিযানের সমাপ্তি ঘটবে বলে নিশ্চিত করেছে মস্কো। অ্যালেক্সেই পোলিশচুক জানিয়েছেন, ইউক্রেনে তাদের সামরিক অভিযান পরিকল্পনা অনুসারেই চলছে। তাদের সব লক্ষ্য অর্জন হবে বলেও উল্লেখ করেন তিনি।

Advertisement

আরো পড়ুন: ইউক্রেন ইস্যুতে বিরল আলোচনা যুক্তরাষ্ট্র-চীনের

এদিকে রাশিয়া সফলভাবে সারমাট নামে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। প্রেসিডেন্ট পুতিন পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রটি নিয়ে গর্ব করে বলেছেন, এটি শত্রুদের দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে। 

দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার উত্তর-পশ্চিমের প্লেসেটস্ক থেকে উৎক্ষেপণ করা হয়। বুধবার এটি পূর্বের কামচাটকা উপদ্বীপে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

সারমাট আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের জন্য সেনাবাহিনীকে অভিনন্দন জানান পুতিন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!